'এসআইআর’এর বাংলায় মেয়েদের কথা, মানুষের কথা
আবারও এই প্রসঙ্গে তাই মুসলিম মেয়েদের কথাই সামনে তুলে আনব। সংখ্যালঘু, অনগ্রসর, পর্দানসীন, এমন অনেক বিশেষণেই তো আমরা তাঁদেরকে ভূষিত করে আনন্দিত হই। আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা কি সত্যিই তাঁদের অধিকার সুরক্ষিত বলে মনে করছি? এই প্রশ্ন কেবল দরিদ্র, সংখ্যালঘু, মুসলিম নারীর ক্ষেত্রেও নয় – এই প্রশ্ন প্রত্যেক যুঝতে থাকা নারীর পরিসরে গুরুত্বপূর্ণ। প্রত্যেক দলিত, প্রত্যেক পরিযায়ী শ্রমিক, প্রত্যেক গৃহসহায়িকা, প্রত্যেক অনগ্রসর মেয়ের জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নের অবতারণা আজ।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 06 April, 2026 | 152 | Tags : SIR Muslim Female Population Bengal Votes 2026